হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান
ইরান ও ওমানের পতাকা

পারস্য উপসাগরের সার্বিক নিরাপত্তা এবং চলমান সংঘাত বন্ধে নিজেদের শর্তগুলো জানিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সবশেষ অবস্থা জানাতে গিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান।

এ কর্মকর্তা জানান, ‘যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরানের শর্তাগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে অপর পক্ষের প্রস্তাবগুলোর জবাব দেওয়া হবে।’

ওমানের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, হরমুজ প্রণালীতে পথ ঠিক করা এবং তা আন্তর্জাতিক সংস্থায় উপস্থাপনের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইরান ও ওমানের মধ্যে আলোচনা ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং উভয় পক্ষ হরমুজ প্রণালিতে নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের সীমা নির্ধারণের বিষয়ে একমত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও একটি সমঝোতায় পৌঁছেছে।’

সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় পদক্ষপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি