কনের সাজে নজর কাড়লেন মেহজাবীন

কনের সাজে নজর কাড়লেন মেহজাবীন
নিজস্ব প্রতিবেদক

আবারও কনের সাজে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এটি তার ব্যক্তিজীবনের কোনো বিশেষ আয়োজন নয়; নতুন একটি কাজের অংশ হিসেবেই বিয়ের সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন।
ছবিতে দেখা গেছে, সাদা শাড়িতে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন মেহজাবীন। শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজে ফুটে উঠেছে আভিজাত্য। মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি আর কানে ঝোলানো দৃষ্টিনন্দন দুলে তার সাজে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেস, হাতে মানানসই চুড়ি ও আংটি সাজটিকে দিয়েছে পূর্ণতা। সব মিলিয়ে সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, দিনের বিয়ে হোক কিংবা রাতের, সময়টা বড় বিষয় নয়। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয়ভাবে সাজাই গুরুত্বপূর্ণ।
অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসার ঢল নামে ভক্তদের। অনেকেরই মত, এই সাজে মেহজাবীনকে তার বাস্তব বিয়ের দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে।
উল্লেখ্য, গত বছরের ভালোবাসা দিবসে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন। এবার বিয়ের সাজে দেখা গেলেও সেটি নিছকই কাজের অংশ। অভিনয়ে সাম্প্রতিক সময়ে তাকে তুলনামূলক কম দেখা গেলেও নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটির শুটিং আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।

জলে নয়, ডুবে আছি মুহূর্তের গভীরে: পূজা চেরী