সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক

সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে হায়াত তাহরির আল-শামকেও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসীর তালিকা থেকে সরানো হয়েছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একসময় হায়াত তাহরির আল-শাম-এর নেতা ছিলেন।
তিনি বলেন, এটি সিরিয়ার জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ।
যুক্তরাষ্ট্র আগেই সিরিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু করেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে তার বৈঠককে এর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইরান পুরোপুরি ধসে পড়ছে: ট্রাম্প
-CznNewsLab-2a1688.jpg)