শিরোনাম

ইরানে এক বছরে ১৬৩৯ জনের ফাঁসি কার্যকর

সিটিজেন ডেস্ক
ইরানে এক বছরে ১৬৩৯ জনের ফাঁসি কার্যকর
ছবি: সংগৃহীত

২০২৫ সালে ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ১৯৮৯ সালের পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (১৩ এপ্রিল) নরওয়েভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ এবং প্যারিসভিত্তিক ‘টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি’র যৌথ বার্ষিক প্রতিবেদনের এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে যেখানে ৯৭৫ জনের ফাঁসি কার্যকর হয়েছিল, সেখানে ২০২৫ সালে এ সংখ্যা ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন নারী রয়েছেন বলে সংস্থাগুলো নিশ্চিত করেছে।

মূলত জানুয়ারির অভ্যন্তরীণ বিক্ষোভ এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে মৃত্যুদণ্ড প্রয়োগের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, বর্তমান রাজনৈতিক সংকট থেকে টিকে থাকতে ইসলামি প্রজাতন্ত্রটি দমন-পীড়নের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ডকে আরও ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/