ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে ছাত্রদলের বাইক শোডাউন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে ছাত্রদলের বাইক শোডাউন
ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে ছাত্রদলের বাইক শোডাউন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

শোডাউনটি ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট, জিয়া উদ্যান, বিজয় সরণি, তেজগাঁও, মগবাজার, কাকরাইল, নিউ পল্টন, পুরানা পল্টন, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় অনুষ্ঠিত হয়।

এ সময় মোটরসাইকেল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

/এফআর/