শেখ হাসিনা ফিরলে ফাঁসি কার্যকরের বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে–রাজনীতিসহ দেশের বিভিন্ন মহলে এখন আলোচনার কেন্দ্রে এটি। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার পর দেশের মানুষ যখন এই প্রশ্নের উত্তর খুঁজছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তখন বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই।
শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা পাওয়া আসামী। নিজের সাজার বিরুদ্ধে তিনি আপিলও করেননি। আমিনুল ইসলাম বলেছেন, সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায়র কারণেই তার ফাঁসি কার্যকরের বিকল্প নেই। একই সঙ্গে তিনি বলেন, দণ্ডিত পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগও নেই।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেছেন, ‘আইন পরিষ্কারভাবে বলে দিয়েছে, ন্যূনতম দুই বছরের সাজা হলে তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।’
একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর এরপর যোগ করেন, ‘বিচার মোকাবিলা করতে আসেননি। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি। ভবিষ্যতে তার আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। ম্যাট্রিক্স চেম্বার্স নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে একটি চিঠি দেওয়া হয়েছে। তারা শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের জন্য আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন। কারণ, যিনি পাসপোর্ট চান, তিনি নিজে আবেদন করেননি। তার দল বা নেতাকর্মীরাও আবেদন করেননি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান।’
দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে কী করতে হবে, সেটাও ব্যাখ্যা করেছেন চিফ প্রসিকিউটর, ‘শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাকেই ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু জানিয়েছেন বলে আমাদের জানা নেই।’ আমিনুল ইসলাম এরপর যোগ করেন, ‘শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার সদিচ্ছা ছিল না, এখনো নেই। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল দায়ের করতেন।’