নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন
নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর গার্ড এবং কর্মীরাও খাবার খেতে বাইরে চলে যান। ট্রেন তখন সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।
স্টেশনের স্টেশন আরও জানান, আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বগিটির চারটি আসন পুড়ে গেছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বগিটি সিসিটিভির আওতার বাইরে হওয়ায় ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা