আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন নেতানিয়াহু: আইজেনকট

সিটিজেন জার্নাল ডেস্ক

ইসরায়েলের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনেই বড় ধরনের সংকটের মুখে পড়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। সরকার গঠনের দায়িত্ব পাওয়া দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন নেতানিয়াহুর আর এক মুহূর্তও এ পদে থাকার যোগ্যতা নেই। তার সরকারের নানা সিদ্ধান্ত বাতিল এবং নতুন করে তদন্তের জোরালো উদ্যোগ নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশন শুরু হতেই আইজেনকটের দল ইয়াশার কিছু প্রস্তাব সামনে নিয়ে আসে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময়ে দেশের নিরাপত্তাব্যবস্থা কোথায় এবং কেন ব্যর্থ হয়েছিল, তা খতিয়ে দেখতে একটি স্বাধীন কমিশন গঠন করা। একই সঙ্গে নেতানিয়াহু সরকারের সেই বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগও পুরোপুরি বাতিলের দাবি তুলেছে তারা।
শুরু থেকেই নেতানিয়াহু এ ধরনের কোনো স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিপক্ষে জোরালো অবস্থান নিয়ে আসছেন। অন্যদিকে, আইজেনকটের জোট তাদের কৌশল গুছিয়ে নিচ্ছে। সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে নতুন পার্লামেন্টের স্পিকার বানানোর জন্য প্রয়োজনীয় সমর্থনও তারা নিশ্চিত করে ফেলেছে বলে খবর পাওয়া গেছে। তবে আসল জটিলতা তৈরি হয়েছে সরকার গঠনের সমীকরণ নিয়ে। এখন পর্যন্ত আইজেনকট বা নেতানিয়াহু- কারও পক্ষেই জাদুকরী ৬১ আসনের ম্যাজিক ফিগার নিশ্চিত করা সম্ভব হয়নি। আইজেনকটের জোটে পেয়েছে মোটে ৪৮টি আসন। সংখ্যাটা ৬১-তে নিতে হলে আরব দলগুলোর ১৯টি আসনের সমর্থন দরকার। কিন্তু জোটসঙ্গী আভিগদর লিবারম্যান আরব আইনপ্রণেতাদের ওপর নির্ভর করে সরকার গড়ার বিরোধিতায় নেমেছেন।
রবিবার (৮ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেন আইজেনকটের হাতে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
এদিকে অধিবেশন শেষ হওয়ার পরপরই নেতানিয়াহু আবার দেশে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের ডাক দিয়েছেন। তার দাবি, এ মুহূর্তে ইরানই ইসরায়েলের সবচেয়ে বড় ও প্রধান হুমকি। কিন্তু নেতানিয়াহুর এমন বক্তব্যকে একেবারেই লজ্জাজনক'বলে উড়িয়ে দিয়েছেন আইজেনকট।
সূত্র: টাইমস অব ইসরায়েল

ইরান ইস্যুতে সুর নরম করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: আরব নিউজ