মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের
সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়েছে তীব্র উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার (১১ জুন) ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, তাদের বিমান ও নৌবাহিনী এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে দুই দফা হামলা চালিয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের ওপর পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালানো এই হামলায় মার্কিন বাহিনী মোতায়েন থাকা ঘাঁটিগুলোর ১৮টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হামলার পর কুয়েত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করে। অপরদিকে একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটি সাধারণ মানুষকে শান্ত ও নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে কর্তৃপক্ষ।
বাহরাইনের রাজধানী মানামাতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌ-বহরের সদর দপ্তর অবস্থিত।
একটি মার্কিন অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জন্য তেহরানকে দায়ী করে বুধবার (১০ জুন) ভোরে ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরানে দ্বিতীয় দিনের মতো হামলা যুক্তরাষ্ট্রের