হুতির অস্ত্রের গুদামে বিমান হামলা

হুতির অস্ত্রের গুদামে বিমান হামলা
সিজেডএন ডেস্ক

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েমেন সরকারপন্থি ‘ওয়েস্ট কোস্ট’।
এতে বলা হয়েছে, আল-জুবাহ জেলায় হুতির অস্ত্রের গুদামগুলোতে এসব হামলা চালানো হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তাইজ সামরিক কমান্ডের গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, তাইজ বিমানবন্দরে হুতি গোষ্ঠীর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে।
এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিরা দাবি করেছিল, সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
তাদের দাবি, বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও গোলাবারুদের মজুতস্থল ছিল হামলার লক্ষ্য। একই সঙ্গে হুতিরা বলেছিল, আগের পাঁচ দিনে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনে প্রায় ৩০০টি বিমান হামলা চালিয়েছে।
সাম্প্রতিক সংঘাতের মধ্যে হুতিরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলে দ্রুত অগ্রসর হয়ে লোহিত সাগরের উপকূলের বড় অংশ এবং বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। দক্ষিণ লোহিত সাগরের গ্রেটার ও লেসার হানিশ দ্বীপপুঞ্জ এবং মায়ুন দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে তারা।

সৌদির তেল পাইপলাইন মেরামত করতে লাগবে কয়েক সপ্তাহ 