ইরানে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১০

সিজেডএন ডেস্ক

ইরানে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এতে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানানদাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে ব্রেক ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। তিনি আ এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ভয়াবহ বিস্ফোরণ এবং
সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় সম্পর্কে তারা আর কোনো তথ্য দেননি।
ইরানে জ্বালানি ট্যাংকার ও বাস দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির সড়কের দুরবস্থা, পুরোনো যানবাহন এবং ভারী পণ্যবাহী গাড়ির বেশি চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।
এর আগে, ২০১৮ সালে সানানদাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
ইউনিসেফ জানিয়েছে, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড় সড়ক দুর্ঘটনার তুলনায় ২০ গুণ বেশি। দেশটিতে সড়কের দুরবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

অনুশৈবালের কারণে সুপেয় পানির সংকটে ইসরায়েল