সকালে অনুশীলন করিয়ে রাতেই চাকরি হারালেন আশরাফুল

নিজস্ব প্রতিবেদক

মিরপুরের একাডেমি মাঠে শনিবার (২৪ অক্টোবর) সকালেও জাতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন ও সাদমান ইসলামদের ব্যাটিংয়ে আলাদাভাবে সময় দিতেও দেখা গেছে তাকে। কিন্তু দিনের ব্যবধানেই বদলে গেল পরিস্থিতি। রাতেই জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব্যাহতি দেওয়ার ঘোষণা আসে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তবে ঠিক কী কারণে ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি।
বোর্ডের এমন সিদ্ধান্তের পরপরই জাতীয় দলের ক্রিকেটারদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে ‘থ্যাংক ইউ’ বার্তা পাঠান সাবেক এই অধিনায়ক।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের ব্যাটিং তীব্র সমালোচনার মুখে পড়ে। ধারণা করা হচ্ছে, সেটিরই দায় চোকাতে হলো আশরাফুলকে।
আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভাল করবেন সালাহউদ্দীন। তবে তাকে স্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিসিবি নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস