ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা
সিজেডএন ডেস্ক

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেইসঙ্গে স্কুল ও রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে।
তিনি বলেছেন, ভয়াবহ ভূমিকম্পের পর স্কুলের ক্লাস বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মেট্রো ও রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।
এ সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মাইকেটিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
রদ্রিগেজ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তিনি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ সক্রিয় করার নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্বে থাকবে বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল।
এর আগে ল্যাটিন আমেরিকার এই দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল)।
এর মাত্র এক মিনিট পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার বা তার চেয়ে বেশিও হতে পারে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করেছিল ইউএসজিএস। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন, আল জাজিরা

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ছাড়াতে পারে ১০ হাজার
ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কাঁপলো জাপান