শিরোনাম

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ছাড়াতে পারে ১০ হাজার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ছাড়াতে পারে ১০ হাজার
ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে উদ্ধারকাজ

ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ৭ মাত্রার অধিক দুই বিধ্বংসী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল)।

এর মাত্র এক মিনিট পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার বা তার চেয়ে বেশিও হতে পারে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করেছিল ইউএসজিএস। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

সূত্র: সিএনএন, আল জাজিরা

/জেএইচ/