আবারও উত্তাল ভারতের মনিপুর, মা-ছেলেসহ নিহত ৪

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের মণিপুরে আবারও শুরু হয়েছে জাতিগত সহিংসতা। শুক্রবার (১৩ নভেম্বর) ইম্ফল-উখরুল সড়কের নিউ হ্যাভেন এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন চারজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুজন শাংশাক গ্রামের বাসিন্দা কাপাংখুই আরএস ও হাওলেইলা আরএস। সম্পর্কে তারা ভাইবোন। বাকি দুজন তাশার গ্রামের অগাস্ট এনগালুং এবং খানমিলা, যারা সম্পর্কে মা ও ছেলে। পথে ওত পেতে থাকা বন্দুকধারীরা তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এ ঘটনার পরপর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন মণিপুরের সিএলপি নেতা কে মেঘাচন্দ্র। তিনি বলেন, সরকারি সমবেদনা নিরীহ প্রাণের বিকল্প হতে পারে না। চলমান এ অস্থিরতার জন্য তিনি রাজ্য সরকারের জবাবদিহিতা চেয়েছেন।সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে মণিপুর জ্বললেও কেন্দ্রীয় সরকার কেন নীরব, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নাগা জনগোষ্ঠীসহ রাজ্যের অন্যান্য সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এ নেতা।
সাধারণ মানুষকে আর এভাবে নিরন্তর আতঙ্কের মধ্যে থাকতে দেওয়া যায় না উল্লেখ করে রাজ্য সরকারের পদত্যাগ দাবি করেছেন এ কংগ্রেস নেতা। তার মতে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া এবং রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। একইসঙ্গে কংগ্রেস ক্ষমতায় এলে মণিপুরে আবারও শান্তি ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি।
সূত্র: এনডিটিভি

ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৭