ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৭

ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৭
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে বিকালে বিজিবি-২৮ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার ভোররাতে বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসা ৬ জনকে আটক করা হয়। তাদের দেশে প্রবেশে সহযোগিতার অভিযোগে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকেও আটক করা হয়।
আটক ছয়জনের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন।
২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ভারত থেকে আসা ফ্লাইটে ৭ যাত্রীর ব্যাগে মিললো ৩৮.৫ লিটার বিদেশি মদ