ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমান

ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমান
সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের সিকিমের আকাশসীমায় চীনের একটি সামরিক বিমান অনুপ্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ ঘটনা ঘটে। সে সময় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে উড়োজাহাজটিকে বারবার সতর্ক করে নিজ সীমানায় ফিরে যেতে বলা হয়। তবে সতর্কবার্তা পাওয়ার পরও সেটি বেশ কিছুক্ষণ ওই এলাকায় উড়তে থাকে।
শনিবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ১২ নভেম্বর সকালে ভারতীয় বিমানবাহিনী প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় চীনা উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করে। একাধিকবার সতর্কবার্তা পাঠানোর পরও সেটি প্রায় আধা ঘণ্টার মতো ভারতের আকাশসীমায় ছিল। তবে উড়োজাহাজটি কোন মডেলের ছিল, ঠিক কোন পথ ধরে উড়েছে বা কখন সীমানা ছেড়েছে- সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এ বিষয়ে জানতে আউটলুকের পক্ষ থেকে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিকিমের ঠিক পাশেই ভারতের অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডর’ অবস্থিত হওয়ায় এ ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের এ সরু ভূখণ্ডটিই মূলত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে। সবচেয়ে সংকীর্ণ স্থানে এটির প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে যেকোনো বিদেশি সামরিক তৎপরতাকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখে নয়াদিল্লি। তা ছাড়া সিকিমের সঙ্গে চীনের তিব্বত অঞ্চলের সরাসরি সীমান্ত রয়েছে এবং ২০১৭ সালে দুই দেশের সেনাদের মধ্যে দীর্ঘ অচলাবস্থা তৈরি হওয়া ডোকলাম মালভূমিও এর খুব কাছেই।
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক বিমানের এমন তৎপরতা অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনা অবস্থানের খুব কাছ দিয়ে একটি সামরিক বিমান উড়ে গিয়েছিল। সে সময় রাডারে তা ধরা পড়ার পর ভারতীয় বিমানবাহিনী তাৎক্ষণিক প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে এবং সামরিক চ্যানেলে বেইজিংয়ের কাছে বিষয়টি তোলে।
একইভাবে ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে চীনা সামরিক হেলিকপ্টারের আনাগোনা দেখা গিয়েছিল, যার জবাবে ভারতীয় যুদ্ধবিমান টহল জোরদার করে। এ ছাড়া ২০১৭ সালের জুন ও অক্টোবর মাসেও উত্তরাখন্ডের চামোলি ও বারাহোতি এলাকার আকাশসীমায় চীনা হেলিকপ্টার ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল। জুনের সেই ঘটনার তিন মাস পরই ডোকলাম নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা শুরু হয়।
সূত্র: আউটলুক ইন্ডিয়া

চীনা ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জার্মান সেনাবাহিনীর