ধ্রুব রাঠিকে অবিলম্বে মুক্তির দাবি ককরোচদের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ধ্রুব রাঠিকে অবিলম্বে মুক্তির দাবি ককরোচদের
ধ্রুব রাঠি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেইসঙ্গে তাকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তির দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১০ অক্টোবর) সিজেপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে এদিন সকালে দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রামে নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নিতে সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। গত বৃহস্পতিবার রাতেই তার বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন।

ইউটিউবার ধ্রুব রাঠি ছাড়াও বিক্ষোভের আগে আটক হওয়া সবার মুক্তি চেয়েছে সিজেপি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরই বিক্ষোভ করছে সিজেপি। এরই অংশ হিসেবে আজ ‘দিল্লি চলো’ আন্দোলনের ডাক দেয় দলটি। আন্দোলন দমনে যন্তর-মন্তরে ২৩ হাজার পুলিশ মোতায়েন করেছে নরেন্দ্র মোদির সরকার। সেইসঙ্গে ইন্টারনেট সেবাও বন্ধ করে দিয়েছে। এ কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ।

এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, বিক্ষোভে ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ব্যারিকেড ভাঙার চেষ্টা মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।

বিক্ষোভকারীদের অস্ত্র বহন না করা, কাউকে হুমকি বা গালাগাল না দেওয়া এবং জোর করে ব্যারিকেড পার হওয়ার চেষ্টা না করার নির্দেশনাও দিয়েছে দলটি।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/