মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের বেতনের প্রস্তাব, কোন গ্রেডে কত?

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা গ্রেডভিত্তিক নতুন বেতন প্রস্তাব উপস্থাপন করেছেন।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এই সভায় শ্রমিক ও কর্মচারীদের জন্য আলাদাভাবে বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো তুলে ধরা হয়।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, শ্রমিকদের জন্য চারটি গ্রেড ও শিক্ষানবিশদের জন্য আলাদা স্তর নির্ধারণ করা হয়েছে, যেখানে সর্বনিম্ন ৩২ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব রয়েছে। অন্যদিকে পোশাকশিল্পে কর্মরত কর্মচারীদের জন্য চারটি গ্রেডে সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
শ্রমিকদের প্রস্তাবিত কাঠামোতে সবচেয়ে বেশি ৪৮ হাজার টাকা মজুরি ধরা হয়েছে গ্রেড-১ এর সিনিয়র অপারেটরদের জন্য, যার মধ্যে ২৮ হাজার ৮০০ টাকা মূল বেতন, ১৪ হাজার ৪০০ টাকা বাড়িভাড়া এবং ৪ হাজার ৮০০ টাকা অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত। গ্রেড-২ এর সুইং মেশিন অপারেটর ও দক্ষ কর্মীদের জন্য ৪৩ হাজার টাকা। গ্রেড-৩ এর জুনিয়র সুইং মেশিন অপারেটরদের জন্য ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এর হেলপার বা সহকারীদের জন্য ৩২ হাজার টাকা মাসিক মজুরি প্রস্তাব করা হয়েছে। এছাড়া তিন মাসের শিক্ষানবিশকালে শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব রয়েছে।
কর্মচারীদের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এর ভান্ডার-রক্ষক (স্টোর কিপার), উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানদের জন্য ৫৫ হাজার টাকা। গ্রেড-২ এর হিসাব সহকারী, স্টোর সহকারী ও জুনিয়র কর্মচারীদের জন্য ৫০ হাজার টাকা। গ্রেড-৩ এর ক্লার্ক, অফিসার সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য ৪৫ হাজার টাকা এবং গ্রেড-৪ এর পিয়ন ও কুক পদে কাজ করা কর্মচারীদের জন্য ৪০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত কাঠামোতে খাদ্যভাতা মূল মজুরির আওতার বাইরে রাখার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত সর্বশেষ কাঠামো অনুযায়ী বর্তমানে দেশের তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।