ইরানে ৫ শতাধিক পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান বিশেষজ্ঞ ও কর্মীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। সেই সঙ্গে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সেই লিখাচেভ।
বুধবার (২৮ অক্টোবর) এক বার্তায় সংস্থাটির পরিচালক জানান, বুশেহর বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো রাশিয়ান কর্মী সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না, বরং সেখানে তাদের উপস্থিতি ও উৎপাদন দুটোই বাড়ানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে অ্যালেক্সেই লিখাচেভ বলেন, আমরা বুশেহর বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়ান কর্মীদের সরিয়ে নেব না, বরং সেখানে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রোসাটম প্রধান আরও বলেন, আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মী সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চাই। বর্তমানে সেখানে ১৯২ জন রুশ প্রকৌশলী ও বিশেষজ্ঞ কাজ করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বহরে আরও ৫০৮ জনকে যুক্ত করা হবে।
এদিকে বুশেহরের পাশাপাশি ইরানে ছোট ও মাঝারি আকারের আরও বেশ কয়েকটি নতুন পারমাণবিক বিদ্যুৎ ইউনিট বসানোর বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। সিআইএস শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর রোসাটমের প্রধান জানান, ইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ইতোমধ্যে কয়েকটি স্থান তারা বাছাই করেছেন।
উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে মস্কোতে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরকালে পুতিনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের