ঢাকায় সাফের উদ্বোধনীতে গাইবেন বিশ্বকাপ মঞ্চ মাতানো সঞ্জয়

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য গৌরবের। খেলায় অংশ নেয়নি বাংলাদেশ ফুটবল দল। তবে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব গান গেয়েছেন ফিফা বিশ্বকাপের জন্য। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন এই আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার।
বিশ্বকাপের পর ঢাকায় এসেও কনসার্ট করেছেন সঞ্জয়। ফের ঢাকা মাতাবেন তিনি। ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয়।
একটি বিশেষ ভিডিও বার্তায় সঞ্জয় বলেন, ‘ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ।’
৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। এই প্রতিযোগিতায় অংশ নেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল।

টাইব্রেকারে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল