যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডব: নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার গ্রাহক

সিটিজেন ডেস্ক

প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত আর আকস্মিক বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাজ্যের কিছু অংশ। ঝড়ের তাণ্ডবে গাছচাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত দুজন। এছাড়া রবিবার (২৫ অক্টোবর) ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েন প্রায় ৯০ হাজার গ্রাহক।
স্কাই নিউজ জানিয়েছে, স্কটল্যান্ডের ডামফ্রিসের ক্যাসেল ডগলাসের কাছে গাছ পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। আর উত্তর লন্ডনে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে বিশোর্ধ্ব এক যুবক নিহত হয়েছেন। ঝড়ে গাছচাপা পড়ে আহত হয়েছেন আরও দুই নারী।
সপ্তাহজুড়ে বয়ে যাওয়া এ ঝড়ে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস রেকর্ড করা হয়। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন।
এদিকে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মঙ্গলবার (২৭ অক্টোবর) নতুন আরেকটি ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব উত্তর আয়ারল্যান্ডের কিছু এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র বাতাসের সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ের পাশাপাশি বন্যার আশঙ্কায় ইংল্যান্ডজুড়ে ১০টি বন্যা সতর্কতা ও ৬৫টি সতর্কবার্তা জারি করা হয়েছে। স্কটিশ এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি ১০টি সতর্কতা ও ১১টি সতর্কবার্তা এবং ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস ৯টি বন্যা সতর্কতা জারি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

শিক্ষার্থীদের আন্দোলনে ক্ষমতা হারালেন সার্বিয়ার প্রেসিডেন্ট