শিরোনাম

কস্তিয়ান্তিনিভকা শহর দখলের দাবি রাশিয়ার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কস্তিয়ান্তিনিভকা শহর দখলের দাবি রাশিয়ার
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিও থেকে নেওয়া ছবিতে শহরের একটি স্থানে রাশিয়ারপতাকা হাতে একজন সেনাসদস্য

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি করেছে রাশিয়া।

শনিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি আমাদের নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযানের অংশ হিসেবে রুশ বাহিনী শহরটি দখল করেছে। কস্তিয়ান্তিনিভকা ছিল স্লোভিয়ানস্ক–ক্রামাতোরস্ক–কস্তিয়ান্তিনিভকা প্রতিরক্ষাবলয়ের অন্যতম প্রধান ঘাঁটি।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত কয়েকটি ছবিকে কস্তিয়ান্তিনিভকার বলে দাবি করা হয়েছে। সেখানে বিধ্বস্ত ভবনের সামনে রুশ সেনাদের জাতীয় পতাকা হাতে দেখা গেছে।

তবে রুশ বাহিনীর এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের কৌশলগত প্রতিরক্ষার জন্য কস্তিয়ান্তিনিভকা গুরুত্বপূর্ণ একটি শহর। এটি একই সঙ্গে বড় শিল্পকেন্দ্র ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এ শহরের মধ্য দিয়ে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় রসদ ও সেনা চলাচল সহজ হওয়ায় দীর্ঘদিন ধরে শহরটি দখলের চেষ্টা করছিল রাশিয়া।

বিশ্লেষকদের মতে, শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারলে দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

/এসবি/