যুদ্ধ বিরতি শেষে কিয়েভে আবারও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ২

সিজেডএন ডেস্ক

মার্কিন দূতদের সফরকে কেন্দ্র করে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কিয়েভ অঞ্চলের বোরিসপিল ও ফাস্তিভ জেলা লক্ষ্য করে সিরিজ ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এ হামলায় অন্তত ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কিয়েভ সামরিক প্রশাসন।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশিত তিন দিনের যুদ্ধবিরতির সময়সীমা আনুষ্ঠানিকভাবে পার হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সপ্তাহশেষে মস্কো ও কিয়েভ সফরে এলে আলোচনার স্বার্থে কিয়েভে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
সফর শেষে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ দাবি করেছিলেন, দুই পক্ষের সঙ্গেই আলোচনায় বেশ ইতিবাচক অগ্রগতি হয়েছে। তার এমন বক্তব্যের পর রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনার এক নতুন সম্ভাবনাও তৈরি হয়।
তবে মেয়াদ শেষ হতে না হতেই কিয়েভের আকাশে রুশ ড্রোনের উপস্থিতি শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করল। নতুন করে শুরু হওয়া এ সামরিক উত্তেজনার মুখে ইউক্রেনীয় কর্তৃপক্ষ তাদের নাগরিকদের সব সময় সতর্ক থাকার এবং সতর্কসংকেত শুনলেই সুরক্ষাকেন্দ্রে আশ্রয় নেওয়ার তাগিদ দিয়েছে।
সূত্র: আল জাজিরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী