পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

রমনা মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন বলেন, সড়কে ককটেল বিস্ফোরণের খবর তাঁরা পেয়েছেন। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

/এমআর/