মহাকাশ স্টেশন থেকে নবজাতক কন্যাকে স্বাগত জানালেন নভোচারী

সিটিজেন জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত কানাডিয়ান নভোচারী জোশুয়া কুট্রিক ও তার স্ত্রী হেদার কুট্রিকের ঘরে এসেছে নতুন অতিথি। কানাডিয়ান স্পেস এজেন্সি মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। কুট্রিক অক্টোবরে শুরু হওয়া ৬ মাসের মহাকাশ অভিযানে থাকাকালীন তাদের এ কন্যা সন্তানের জন্ম হয়।
এজেন্সির মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ দম্পতি জানান, আমাদের মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও, আমাদের জীবনে নতুন ছোট্ট তারকাকে স্বাগত জানানোর মুহূর্তে আমরা এক অপূর্ব সংযোগ অনুভব করছি। প্রথমবারের মতো মহাকাশে যাওয়া কুট্রিক ইতিহাসের মাত্র চতুর্থ নভোচারী, যিনি মহাকাশ স্টেশনে থাকায় সন্তানের জন্মের সময় পাশে থাকতে পারেননি। আগে থেকেই তাদের ৫ ও ৭ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
নতুন সদস্যকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে এ দম্পতি বলেন, আমরা আমাদের ক্রমবর্ধমান পরিবার নিয়ে অত্যন্ত গর্বিত এবং আমাদের ৫ জনের ছোট্ট দলটি পুনরায় একত্রিত হওয়ার অপেক্ষায় আছি। কুট্রিকের মহাকাশযাত্রাকে নিজেদের শৈশবের স্বপ্ন পূরণ হিসেবে দেখছেন তারা। কুট্রিক দম্পতি আরও বলেন, আমরা আমাদের সন্তানদের দেখাতে চাই যে বড় স্বপ্ন পূরণের চেষ্টা করা উচিত, কঠোর পরিশ্রম ও সংকল্পের গুরুত্ব আছে এবং পরিবার ও একটি শক্তিশালী সম্প্রদায়ের সমর্থনে অসাধারণ কিছু করা সম্ভব।
নভোচারী হওয়ার আগে কুট্রিক রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের ফাইটার পাইলট ও কর্নেল ছিলেন। ২০১৭ সালে তিনি কানাডিয়ান স্পেস এজেন্সিতে যোগ দেন। নাসার স্পেসএক্স ক্রু-১৩ মিশনে তিনিই একমাত্র কানাডিয়ান নভোচারী, যেখানে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও নতুন প্রযুক্তি পরীক্ষার কাজে যুক্ত আছেন। ৪ সদস্যের এ দলে আরও আছেন মার্কিন নভোচারী লুক ডেলানি ও জেসিকা ওয়াটকিন্স এবং রুশ নভোচারী সের্গেই টেটেরিয়াতনিকভ।
১ অক্টোবর মহাকাশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হেদার কুট্রিক সিবিসি নিউজকে জানিয়েছিলেন, এ মিশনের জন্য তাদের পরিবার দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল এবং এটি ছিল বহু প্রতীক্ষিত একটি সময়। সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি ঠিক পরিকল্পিত ছিল না উল্লেখ করে তিনি বলেছিলেন, এটি একটি দারুণ ব্যাপার।
হেদারের ভাষায়, আমি অতটা মানসিক চাপে নেই। আমার মনে হয় আমাদের একটি খুব ভালো কমিউনিটি আছে। আমি সিএসএ এবং নাসা উভয়ের কাছ থেকেই যথেষ্ট সমর্থন পাই। মিশনের সময়কাল নিয়ে তিনি যোগ করেন,ছয় মাস তো আছে, আমার মনে হয় আমরা ঠিক থাকব।
সূত্র: বিবিসি

চীনের মহাকাশ স্টেশনে পা রাখলেন প্রথম পাকিস্তানি নভোচারী