ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

ইহুদি ও আরব দলগুলোর অংশীদারত্বে সরকার গঠনের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন প্রায় ২ হাজার মানুষ।

শনিবারের (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ড্রাম বাজিয়ে মিছিলে অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’। এ সময় তারা হিব্রু ভাষায় স্লোগান দেন, ‘অংশীদারত্ব ও সমতার মাধ্যমে আমরা বর্তমান সরকার পরিবর্তন করব’ , ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার।’

এদিকে, ইসরায়েলের ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো ৬৭টি আসনে জয় লাভ করেছে । জায়নবাদী নেতানিয়াহুবিরোধী দলগুলোর আসনসংখ্যা ৪৮। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল।

একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী শিবিরের সম্ভাব্য প্রধানমন্ত্রী আইজেনকোটের সরকার গঠনের পথ জটিলতা দেখা দিয়েছে। অন্যদিকে, বিদায়ী জোট ৫৩টি আসন পেলেও নেতানিয়াহুর পক্ষেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। ফলে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করছে নতুন সরকারের নেতৃত্বে কে আসবেন।