ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাকের’ আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাকের’ আশঙ্কা
ডিএমপি নিউজের লোগো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদমাধ্যম ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে আপত্তিকর রাজনৈতিক বক্তব্য ও সহিংসতার বিভিন্ন দৃশ্য। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়েবসাইটটি সাইবার হামলার কবলে পড়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা গেছে।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে, পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বার্তাসংবলিত একটি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিতে লেখা ছিল, ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ এ সময় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।

ডিএমপি নিউজে ওয়েবসাইটে প্রকাশিত বার্তা
ডিএমপি নিউজে ওয়েবসাইটে প্রকাশিত বার্তা

ডিএমপি নিউজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/এসবি/