নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়লো ৯ শতাংশ

সিজেডএন ডেস্ক

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা নোবেল পুরস্কারের আর্থিক পরিমাণ আরও বাড়ালো সুইডিশ নোবেল ফাউন্ডেশন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংস্থাটি জানিয়েছে, এ বছর থেকে প্রাইজমানি ৯ শতাংশ বাড়ানো হচ্ছে। ফলে এখন থেকে প্রতিটি ক্যাটাগরির বিজয়ী পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন, যা মার্কিন ডলারে প্রায় ১২ লাখ ২২ হাজার এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকার সমান।
৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এই ছয়টি বিভাগে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মূলত নোবেল পুরস্কার প্রদানের ১২৫তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবেই অর্থ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্তিয়ারনে বলেন, ‘পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানোর মাধ্যমে আমরা নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি তাৎপর্যকে সমুন্নত রাখছি। একইসঙ্গে আমরা এটা নিশ্চিত করতে চাই, যাতে সময়ের পরিক্রমায় পুরস্কারের আর্থিক মূল্যমান অক্ষুণ্ণ থাকে।’
ডিনামাইটের আবিষ্কারক ও উনিশ শতকের বিশিষ্ট সুইডিশ উদ্যোক্তা আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী এ পুরস্কারের প্রচলন হয়েছিল। ১৯০১ সালে যখন প্রথমবার এ সম্মাননা দেওয়া হয়, তখন প্রতিটি ক্যাটাগরির অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ সুইডিশ ক্রাউন। সময়ের পরিক্রমায় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বখ্যাত এ পুরস্কারের অর্থমূল্য ধাপে ধাপে বাড়ানো হয়েছে।
সূত্র: রয়টার্স

নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন কারা 