শিরোনাম

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আজ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আজ
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ)-এর ধারাবাহিকতায় পরবর্তী পদক্ষেপ হিসেবে রবিবার (২১ জুন) সুইজারল্যান্ডের বার্গেনস্টয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২০ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

এদিকে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এরইমধ্যে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল করতে পারবে না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দাবি করেছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বিদ্যমান সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। এর প্রতিবাদেই প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালিতে চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সূত্র: আলজাজিরা

/এসবি/