শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে যা জানালো ইরান

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে যা জানালো ইরান
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলেও দুই দেশের মধ্যে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শনিবার (৩০ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, তখনও ওয়াশিংটন-তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। কিন্তু কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন , ইরানের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হওয়া হবে কি না, তা নির্ধারণ করতে তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। যদিও প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠক থেকে কোনো ঘোষণা আসেনি।

এর আগে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই হরমুজ প্রণালি খুলে দিতে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়াতে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। তবে এর শর্তাবলীতে এখনও ট্রাম্পের অনুমোদন প্রয়োজন।

বাঘাই বলেন, বর্তমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা যুদ্ধ শেষ করার ওপর কেন্দ্র করে হচ্ছে। পারমাণবিক বিষয় নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

সূত্র: সিএনএন, আল জাজিরা

/জেএইচ/