বর্তমান পরিস্থিতিতে আলোচনা অগ্রহণযোগ্য: ইরান
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৬: ৩৯

প্রতীকী ছবি
বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি সানি। তিনি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য হিসেবে এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো যৌক্তিকতা নেই। তার ভাষায়, ‘বর্তমান পরিস্থিতিতে আলোচনা গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সবসময় আলোচনায় অতিরিক্ত দাবি তুলে ধরে এবং নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। এ ধরনের আচরণ দ্বিপাক্ষিক আস্থার পরিবেশকে নষ্ট করেছে বলেও তিনি মন্তব্য করেন।
মোহসেনি সানি বলেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং অতীতের আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ইরানের জন্য নেতিবাচক অভিজ্ঞতা তৈরি করেছে। এসব বিষয় বিবেচনায় রেখে তিনি ইঙ্গিত দেন যে, আপাতত পরবর্তী দফার আলোচনার সম্ভাবনা স্থগিতই থাকবে।
তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহী নয়।

/এমআর/