হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা ও যৌন সহিংসতার প্রমাণ মিলেছে: আইসিজে

সিটিজেন জার্নাল ডেস্ক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা আলোচিত এ মামলার রায় পড়ার শুরুতেই এসব বিষয় সামনে এনেছেন। এখনো রায় পাঠ চলমান রয়েছে।
আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। তবে পুরো ঘটনা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গণহত্যা হিসেবে গণ্য হবে কি না, বিচারকরা সে দিকটি খতিয়ে দেখছেন।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বাংলাদেশ সময় বেলা ৩টায় প্রতীক্ষিত এ রায় পড়া শুরু করে। রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল, যার রায় আজ দেওয়া হচ্ছে।
মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে তাড়িয়ে দেওয়ার সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের। বেঁচে ফেরা রোহিঙ্গারা সে সময়কার হত্যা, গণধর্ষণ এবং একের পর এক গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন আগেই জানিয়েছিল, ওই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানো হয়েছিল।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আজ আইসিজের এই রায়ের দিকে তাকিয়ে আছেন। তাদের আশা, এ রায় তাদের ন্যায়বিচারের আরও কাছে নিয়ে যাবে এবং নিজের দেশে ফেরার পথ খুলে দেবে।
সূত্র: বিবিসি

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু