মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

সিটিজেন জার্নাল ডেস্ক

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে- পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা বহুল আলোচিত মামলায় এমন ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এই শীর্ষ আদালতের ‘গ্রেট হল অব জাস্টিসে’ রায়টি ঘোষণা করা হয়। ৮০ বছরের ইতিহাসে এ প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করলেন আদালতের বিচারকরা। এ রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া এবং ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদ লঙ্ঘন করে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।’
প্রায় তিন ঘণ্টা ধরে পড়া এ রায়ে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ভয়াবহ চিত্র তুলে ধরেন ইওয়াসাওয়া। সে সময় প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে। নারীদের ওপর চালানো হয়েছে ‘ব্যাপক যৌন সহিংসতা’, আর শিশুরাও রেহাই পায়নি ‘চরম সহিংস’ কর্মকাণ্ড থেকে।
রোহিঙ্গাদের গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করে সেখানে অন্য জনগোষ্ঠীর মানুষদের বসতি গড়া হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়। আদালত স্পষ্ট জানিয়েছেন, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করার উদ্দেশ্য থেকেই এসব করা হয়েছিল- যা গণহত্যার মূল মানদণ্ড হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য এই রায় বড় এক স্বস্তি নিয়ে এসেছে।
সূত্র: আল জাজিরা

রোহিঙ্গাদের ওপর গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলো আইসিজে