ঐতিহাসিক বৈঠক শেষে চীন ছেড়েছেন ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ঐতিহাসিক বৈঠক শেষে চীন ছেড়েছেন ট্রাম্প
শেনজেন বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক শেষে বেইজিং ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেন শহর থেকে বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে নিজ দেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন তিনি।

বৈঠক শেষে বিশ্বের প্রভাবশালী তিন দেশের পক্ষ থেকে একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করা হয়েছে। এতে মূলত পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমিয়ে আনা, মারণাস্ত্রের বিস্তার রোধ এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে একমত হয়েছেন তিন নেতা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে এবং যেকোনো ধরনের পারমাণবিক ঝুঁকি এড়াতে তিন দেশের মধ্যে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই ঘোষণায়। একইসঙ্গে বৈশ্বিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা ধরে রাখতে পরস্পরকে সহযোগিতা করার বিষয়েও সম্মত হয়েছেন ট্রাম্প, শি ও পুতিন।

এবারের বৈঠকে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা কাটানোর বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। যৌথ ঘোষণায় বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য পূরণে তিন দেশই পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন এবং সরবরাহ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে চলমান নানা সংঘাত, সামরিক উত্তেজনা এবং জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যে বিশ্বের তিন পরাশক্তির এই বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, পারমাণবিক নিরাপত্তা ও জ্বালানি খাতে তাদের এ যৌথ অঙ্গীকার আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/