দুই হাতে ভর করে এভারেস্ট জয় সাবেক রুশ সেনার

সিটিজেন ডেস্ক

কোনো ধরনের কৃত্রিম পা ছাড়াই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে এক অনন্য ও অভূতপূর্ব ইতিহাস গড়েছেন রাশিয়ার পর্বতারোহী রুস্তম নাবিয়েভ। এভারেস্ট বেস ক্যাম্প ফিল্ড অফিসের সমন্বয়ক খিম লাল গৌতম সংবাদমাধ্যম আনাদোলুকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, নাবিয়েভ সফলভাবে এভারেস্ট জয় শেষ করে বর্তমানে নিরাপদে বেস ক্যাম্পে নেমে আসছেন।
সাবেক এই রুশ প্যারাট্রুপার ২০১৫ সালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তার দুটি পা-ই হারান। সে সময় একটি ব্যারাক ভবন ধসে পড়লে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হন এবং ঘুমন্ত অবস্থায় থাকা নাবিয়েভ অলৌকিকভাবে বেঁচে গেলেও নিজের দুই পা হারান। তবে এই শারীরিক সীমাবদ্ধতা তার পর্বত জয়ের অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। নিজের সক্ষমতা প্রমাণ করতে তিনি প্রথমে রাশিয়া তথা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেন। এর মূল উদ্দেশ্য ছিল শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিরাও যে পর্বতারোহণের মতো কঠিন কার্যকলাপে সমানভাবে পারদর্শী, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
এলব্রুস জয়ের সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ২০২১ সালে নাবিয়েভ নেপালে আসেন এবং বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মাউন্ট মানাসলু (৮,১৬৩ মিটার) জয় করেন। সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমে তিনি এভারেস্টের চূড়ায় ওঠার চূড়ান্ত লক্ষ্য নিয়ে নেপালে আসেন এবংন। ৩ বছর আগে সাবেক গোর্খা সেনা হরি বুদ্ধ মাগার কৃত্রিম পা ব্যবহার করে প্রথম দ্বৈত অঙ্গহানি হওয়া ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন, যিনি পরবর্তীতে ৭ মহাদেশের সর্বোচ্চ চূড়াগুলোও আরোহণ করেন। তবে নাবিয়েভের কৃতিত্ব আলাদা। তিনি কোনো কৃত্রিম পায়ের সাহায্য ছাড়াই এ শৃঙ্গের চূড়া স্পর্শ করেছেন।
এদিকে চলতি বসন্তকালীন পর্বত আরোহণ মৌসুমে এভারেস্টে পর্বতারোহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বুধবার (২০ মে) একদিনেই রেকর্ডসংখ্যক ২৭০ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। নেপাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৯০ জনেরও বেশি পর্বতারোহী এভারেস্ট অভিযানের অনুমতি পেয়েছেন এবং অনেকের চূড়ায় ওঠার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ন্যাটোর সঙ্গে তীব্র উত্তেজনার মুখে পারমাণবিক অস্ত্রের মহড়া রাশিয়ার