ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, তাইওয়ানে শতাধিক ফ্লাইট বাতিল

সিজেডএন ডেস্ক

প্রশান্ত মহাসাগরের শক্তিশালী টাইফুন চাম্পি এগিয়ে আসায় তাইওয়ানে ভূমি সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে দেশটিতে ১২৫ ফ্লাইটসহ ওই অঞ্চলে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ সামরিক মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুন এবং এ বছরের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঝড় চাম্পি বৃহস্পতিবার কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ তখনও ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি ছিল।
অতি প্রবল এই টাইফুন তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। ঝড়টি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূল হয়ে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝড়ের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছানোয় তাইওয়ানের অধিকাংশ এলাকা এর আওতাধীন রয়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে ছয় মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ ও পাহাড়ি অঞ্চলে এক মিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন এর প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড়ি বা উপকূলীয় এলাকা এড়িয়ে চলার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্রধানত অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কোনো বাসিন্দাকে এখনও সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপগুলোতেও টাইফুনটির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জাপানের ওকিনাওয়া অঞ্চলের ইনহাবিটেড দ্বীপ ইয়োনাগুনিতে এটি আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
জাপানি বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স, এএনএ এবং স্কিমার্ক বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে একশর বেশি ফ্লাইট বাতিল করেছে। যার ফলে এগারো হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে।
এছাড়া তাইওয়ান সংলগ্ন জাপানি দ্বীপগুলোতে চলমান প্রায় ৫৬ হাজার সেনার অংশগ্রহণে অনুষ্ঠিত দুই বছর মেয়াদী ‘কিন সোর্ড’ নামক যুক্তরাষ্ট্র-জাপান যৌথ সামরিক মহড়াও দুর্যোগটির কারণে প্রতিদিনের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে।
সূত্র: রয়টার্স

জাপানে আঘাত হেনেছে ‘ডলফিন’, চীন-তাইওয়ানে সতর্কতা জারি