টাইফুন চাম্পির তাণ্ডব: তাইওয়ানে নিহত ১, আহত ১৭১

সিজেডএন ডেস্ক

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এ বছরের অন্যতম ভয়াবহ টাইফুন ‘চাম্পি’ শুক্রবার (২৩ অক্টোবর) তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের কাছে আঘাত হেনেছে। এর ফলে তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরে সব অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয়ভাবে এটি ‘টাইফুন হলিডে’ নামে পরিচিত। এমনকি আবহাওয়া অনুকূলে না থাকায় তাইওয়ানের স্টক এক্সচেঞ্জও এদিন বন্ধ রাখতে হয়েছে।
ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত একজন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ১ হাজারেরও বেশি মানুষকে। শুক্রবার বিকেলে ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯১ কিলোমিটারে পৌঁছেছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবারেও ভারী বৃষ্টিপাত সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সবাইকে উপকূল ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকার কড়া নির্দেশ দিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন।
এ চাম্পি শুধু তাইওয়ানেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে ফিলিপাইন ও জাপানেও। ফিলিপাইনের বাতানেসে ভারী বর্ষণের পর এটি জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ অতিক্রম করেছে। ওকিনাওয়ায় প্রায় ৮ হাজার ৪০০ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে এবং জাপানের বিভিন্ন এয়ারলাইন্সের ১৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। চলতি বছরে জাপানে আঘাত হানা এটি ৩০তম টাইফুন। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগর অতিরিক্ত গরম হয়ে ওঠায় এ ধরনের প্রলয়ঙ্করী ঝড়ের বারবার পুনরাবৃত্তি ঘটছে। তাইওয়ান ও ওকিনাওয়া পার হওয়ার পর চাম্পি চীনের উপকূলের ওপর দিয়ে গিয়ে জাপানের মূল ভূখণ্ডের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি

তীব্র গরমে ইউরোপজুড়ে ৫০ হাজার মানুষের মৃত্যু