যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহকে প্রস্তুত করছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সরাসরি তদারকি বাড়ানো হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আলআরাবিয়া।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলা চালালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি বিপ্লবী গার্ডের কয়েকজন কর্মকর্তা ইরান থেকে লেবাননে পৌঁছেছেন এবং তারা হিজবুল্লাহর সামরিক সক্ষমতা জোরদারের দায়িত্ব নিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বিপ্লবী গার্ডের এসব কমান্ডার সরাসরি হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে কাজ করছেন। সম্প্রতি বাক্কা উপত্যকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের সঙ্গে তাদের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। একই এলাকায় গতকাল ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। এতে হিজবুল্লাহর অন্তত আট যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
হিজবুল্লাহর সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল যে কোনো সময় গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে আলআরাবিয়া।
এদিকে প্রায় এক মাস ধরে ইরানকে ঘিরে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এতে করে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে– এমন আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য এ অভিযানে ইসরায়েলও অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে ইরানও নিজেদের প্রস্তুতি জোরদার করছে। তাদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহকে আরও শক্তিশালী করার চেষ্টা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির গোয়েন্দারা হিজবুল্লাহর রকেট ইউনিটের কার্যক্রম বৃদ্ধির আলামত পেয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে হিজবুল্লাহ পাল্টা ইসরায়েলে রকেট হামলা চালাতে পারে।