ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪
মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যানে দাবানল

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র মাউন্ট ব্রোমোতে লাগা ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত চারজন প্রাণ হারিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা চারে দাঁড়ায়। নিহতদের মধ্যে দুইজন ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের কর্মকর্তা এবং অন্য দুইজন স্থানীয় একটি হোটেলের কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন আরও দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় উদ্যানটিতে প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময় ছোট-বড় আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে ইন্দোনেশিয়া জুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দীর্ঘ ও শুষ্ক মৌসুম চলছে। বিশেষ করে এল নিনোর কারণে সৃষ্ট চরম খরা বনাঞ্চলে সহজেই এমন বিধ্বংসী দাবানল ছড়িয়ে পড়ার পেছনে মূল ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রোবোলিঙ্গো জেলার প্রধান মুহাম্মদ হ্যারিস বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিকভাবে ১২ জন যোগ দিয়েছিলেন। আগুন ছড়িয়ে পড়লে দলটি বিভক্ত হয়ে যায় এবং বাতাসের দ্রুত দিক পরিবর্তন হওয়ায় ৬ জন আটকা পড়েন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/