সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকার ঘোষণা পাকিস্তানের

সিজেডএন ডেস্ক

পাকিস্তান সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারকে পূর্ণ সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৪ অক্টোবর) ইসলামাবাদে মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্সের প্রথম মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথঅ জানান। তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকবে পাকিস্তান।
বৈঠকের শুরুতেই নোমান মাহমুদকে নতুন দায়িত্ব নেওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান শেহবাজ শরিফ। এ সময় তিনি ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে এ অঞ্চলে শান্তি, ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তির শর্ত অনুযায়ী, এ তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সকল দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান মহাসচিব নোমান মাহমুদ। সৌদি আরবের অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা আবারও স্মরণ করিয়ে দেন শেহবাজ শরিফ। তিনি জানান, রিয়াদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক সংঘাত। ১০ অক্টোবর সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ভয়াবহ এক হামলা চালানো হয়। এতে ১২ জন নিহত এবং আরও ৩০৯ জন আহত হন।
সূত্র: সিনহুয়া

ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে আরামকোর ভবনে ক্ষেপণাস্ত্র হামলা