হুথিদের হামলায় সৌদিতে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

সিটিজেন ডেস্ক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চরম সংকটে পড়েছে সৌদি আরবের বিমান চলাচল ব্যবস্থা। পরিস্থিতি এতটাই নাজুক যে, চলতি মাসে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত প্রতি দশটি ফ্লাইটের মধ্যে প্রায় নয়টিই বাতিল করতে হয়েছে।
বিমান চলাচল বিশ্লেষণকারী সংস্থা ‘সিরিয়াম’-এর তথ্যমতে, ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদ বিমানবন্দরে নির্ধারিত ৪,৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪,০৭১টিই বাতিল হয়ে গেছে। মূলত সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুথিরা নতুন করে হামলা জোরদার করায় এ পরিস্থিতি তৈরি হয়।
১০ অক্টোবর সৌদির দ্বিতীয় ব্যস্ততম রিয়াদ বিমানবন্দরে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে। ওই হামলায় প্রাণ হারান ১৩ জন। ঘটনার পর দিন থেকেই বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর রবিবার (২৫ অক্টোবর) টার্মিনাল ১ থেকে অভ্যন্তরীণ এবং টার্মিনাল ২ থেকে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে আংশিক কার্যক্রম শুরু করে সৌদি কর্তৃপক্ষ।
তবে সোমবার (২৬ অক্টোবর) বিমানবন্দরটিকে আবারও সামরিক লক্ষ্যবস্তু আখ্যা দিয়ে নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথিরা।
নিরাপত্তা ঝুঁকিতে পড়ে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো নভেম্বর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। আমেরিকান বিমান সংস্থা ডেল্টা এয়ার লাইনস রিয়াদ রুটে তাদের নতুন পরিষেবা আগামী বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে। ফ্লাইট বিপর্যয়ের কারণে সৌদির প্রধান বিনিয়োগ সম্মেলন সহ একাধিক আন্তর্জাতিক আয়োজন বাতিল বা স্থগিত করতে হয়েছে।
এ সংকট শুধু রিয়াদেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো দেশজুড়ে। সিরিয়ামের হিসাব অনুযায়ী, একই সময়ে পুরো সৌদি আরবজুড়ে নির্ধারিত মোট ফ্লাইটের প্রায় ৪৫ শতাংশ (৭,৮০০টির বেশি) বাতিল হয়েছে। এছাড়া দাম্মামে ৪২ শতাংশ এবং আভায় প্রায় ৪৭ শতাংশ ফ্লাইট বাতিল হয়।
সূত্র: ফার্স্টপোস্ট

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডব: নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার গ্রাহক