সড়কজুড়ে ওয়াসার খোঁড়াখুঁড়ি, মৎস্য ভবন-দোয়েল চত্বরে দুর্ভোগ

মেহেদী হাছান মাহীম

রাজধানীর বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। কোথাও সংস্কারকাজ, কোথাও আবার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এতে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় একদিকে বাড়ছে যানজট, অন্যদিকে চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সড়কে খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে, সেই প্রশ্ন এখন নগরবাসীর।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মাওলানা ভাসানী রোড, হাইকোর্ট মাজার গেট থেকে দোয়েল চত্বরসহ বিভিন্ন এলাকায় সড়কে খোঁড়াখুঁড়ির চিত্র দেখা গেছে। এসব সড়কের একাংশে নির্মাণকাজ চলায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
মাওলানা ভাসানী রোডের মৎস্য ভবন মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত সড়কের একটি অংশে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এতে সড়কের প্রস্থ কমে গেছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।

সরেজমিন দেখা যায়, সড়কের মাঝখানে বালিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এতে যানবাহন চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে। ব্যস্ত এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চালকদের সমস্যায় পড়তে হচ্ছে।
সেখানে কর্মরত শ্রমিক মো. সেলিম ও শাওন জানান, ঈদুল আজহার পর সড়কের এই অংশে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে। শুরুতে সড়কের মাঝখানে টিনের বেড়া দেওয়া ছিল। তবে প্রায় এক মাস ধরে সেই বেড়া আর নেই।

মিরপুর-১২ থেকে সদরঘাট রুটে চলা ‘বিহঙ্গ’ বাসের চালক রবিন বলেন, বেশ কয়েকদিন ধরে দেখছি, সড়কের এই অংশে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। রাস্তার প্রস্থ অনেক কমে গেছে। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার পশ্চিমাঞ্চলের প্রধান পয়ঃনিষ্কাশন লাইন পুনর্নির্মাণের জন্য ‘ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্প (ডিএসআইপি)-এর কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা ওয়াসা।
প্রকল্পের তথ্য অনুযায়ী, নীলক্ষেত থেকে নারিন্দা পর্যন্ত প্রায় ৬ দশমিক ৬ কিলোমিটার প্রধান পয়ঃনিষ্কাশন লাইন পুনর্নির্মাণ করা হবে। বিশ্বব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও বাংলাদেশ সরকার প্রকল্পটির অর্থায়নে রয়েছে।

হাইকোর্ট মাজার থেকে দোয়েল চত্বরে যেতেও ভোগান্তি
হাইকোর্ট মাজার গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কেও চলছে খোঁড়াখুঁড়ির কাজ। সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘নির্মাণকাজ চলছে। সাময়িকভাবে রাস্তা বন্ধ থাকবে। এর জন্য দুঃখিত।’
দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মাজার গেট পর্যন্ত সড়কের বাঁ পাশে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণের কাজ চলছে। দুপুর ২টার দিকে দেখা যায়, নির্মাণকাজের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে, সড়কের পাশে পথচারীদের হাঁটার পর্যাপ্ত জায়গা না থাকায় তাদের চলাচলে সমস্যা হচ্ছে। কোথাও নির্মাণকাজের জন্য হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে, আবার কোথাও যানবাহনের পাশ দিয়েই ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের।
দোয়েল চত্বরের পাশে একজন ফুল ব্যবসায়ী বলেন, দুই মাসের বেশি সময় ধরে এই সড়কে কাজ চলছে। প্রতিদিনই মানুষকে এ পথে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
মিসবাহ নামের একজন পথচারী বলেন, নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত যানবাহন ও আমাদের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই উন্নয়নকাজের সুফল পেতে গিয়ে যদি আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয়, তাহলে তো সমস্যা।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ নিউমার্কেট, বাড়ছে দুর্ভোগ