ফিলিপাইনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

সিজেডএন ডেস্ক

ফিলিপাইনে দুই সামরিক প্রশিক্ষণ বিমানের ভয়াবহ সংঘর্ষে ৪ জন পাইলট প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় ফার্নান্দো বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এসএফ-২৬০ মডেলের বিমান দুটি দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
ঘাঁটির ভেতরেই বিমান দুটি ভেঙে পড়েছিল বলে জানান ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন কাপিঙ্গুইয়ান। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, উভয় বিমানই ঘাঁটির সীমানার মধ্যে বিধ্বস্ত হয়েছে এবং এতে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখপাত্র আরও জানান, নিরাপত্তার স্বার্থে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনী আপাতত তাদের এসএফ-২৬০ বিমানবহরের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
ফিলিপাইনের সামরিক বাহিনীতে বিমানের প্রাণঘাতী দুর্ঘটনা এটাই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে তারা এ ধরনের বেশ কয়েকটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এর আগে মে মাসেও দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণ চলাকালে আরেকটি এসএফ-২৬০ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছিল।
সূত্র: এনডিটিভি

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজে চীনা কোস্ট গার্ডের ধাক্কা 