ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো আরও এক জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়িয়ে নতুন এই সেবা চালু করা হয়েছে। এতে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জোড়া।
সোমবার (২৬ অক্টোবর) কমলাপুর রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেসের বর্ধিত যাত্রাপথের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার পথে চলবে মহানগর এক্সপ্রেস। ঢাকা ও কক্সবাজারের দুই প্রান্তিক স্টেশন ছাড়াও ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে। নতুন সেবা চালুর ফলে কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকছে না।
ট্রেনের সময়সূচি
মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছাবে। আর কক্সবাজার থেকে সকাল নয়টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। দুই দিকেই যাত্রার নির্ধারিত সময় সাড়ে নয় ঘণ্টা।
ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার। কক্সবাজারেই ট্রেনটির রেকের রক্ষণাবেক্ষণ, পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। ট্রেনটিতে দুই ধরনের বিন্যাসে যথাক্রমে ৭৩৬ ও ৭০৬টি আসন থাকবে। আগের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে।
এত দিন ঢাকা-কক্সবাজার রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করছিল। নতুন এই সেবা চালুর ফলে রুটটিতে ট্রেনের সংখ্যা বেড়ে তিন জোড়া হলো।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটন নগরী কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বিবেচনায় মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বাড়ানো হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন স্টেশনের যাত্রীরাও সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার বাড়তি সুযোগ পাবেন। আন্তনগর রেলসেবা বাড়ানোর বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।