নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নরওয়ের ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৫ অক্টোবর) এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, সত্যি বলতে, নরওয়ে জঘন্য। আসলে, নরওয়ে একটা নোংরা দেশে পরিণত হয়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার জেতার তীব্র আকাঙ্ক্ষার কথা কখনো গোপন করেননি তিনি। তবে সম্প্রতি ঘোষিত এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক এবং জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই।
নোবেল কমিটির এ সিদ্ধান্তকে মোটেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প কমিটির এ সিদ্ধান্তকে একটি লজ্জাজনক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, পুরস্কারটি তারই পাওয়া উচিত ছিল।
পুরস্কার না পাওয়ার ক্ষোভ গিয়ে পড়েছে দেশের অভিবাসন নীতিতেও। রবিবার তিনি বলেন, আমি নির্দিষ্ট কিছু দেশ থেকে অভিবাসীদের স্বাগত জানাব, কিন্তু নরওয়ে থেকে নয়, কারণ আমি নোবেল পুরস্কার পাইনি। ৩ নভেম্বরের গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মিশিগানের পোর্ট হুরন শহরের এক জনসভায় ট্রাম্প নিজের অবস্থানের কথা বলেন, তাই আমি নরওয়ে থেকে কাউকে চাই না। অবশ্য তার এ মন্তব্যের পর নরওয়েজীয় অভিবাসীদের বিষয়ে নতুন কোনো মার্কিন নীতি চালুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ইঙ্গিত ওয়াশিংটন থেকে পাওয়া যায়নি।
অবশ্য নোবেল না পেয়ে কোনো দেশের বিরুদ্ধে ট্রাম্পের এমন বিষোদ্গার নতুন কিছু নয়। এর আগেও নিজের প্রথম মেয়াদে হাইতি এবং আফ্রিকার কয়েকটি দেশকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশ্লীল শব্দ ব্যবহার করেছিলেন তিনি।
সূত্র: ফ্রান্স২৪

এবারের নোবেল শান্তি পুরস্কার আমার পাওয়া উচিত: ট্রাম্প