টোকিও থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারপ্রধানের সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে সেখান থেকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় ‘কপ-৩১’-কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
কপ-৩১-এ পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার কথা জানিয়ে শামা ওবায়েদ জানান, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে। কপ-৩১-এ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি