এভারকেয়ার হাসপাতালে এসএসসি পাসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
এভারকেয়ার হাসপাতালে এসএসসি পাসে চাকরির সুযোগ
এভারকেয়ার হাসপাতাল ঢাকা (ছবি : সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। বেসরকারি হাসপাতালটিতে ‘কুক/সহকারী কুক’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা

পদের নাম: কুক/সহকারী কুক

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডিউটিরত অবস্থায় খাবার, লভ্যাংশ বোনাস, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

বয়সসীমা: ন্যূনতম ২২ বছর

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: হাসপাতালে

যোগ্যতা: এসএসসি পাস। বাংলা ও চাইনিজ খাবার প্রস্তুতিতে দক্ষ হতে হবে। ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সিভি, এনআইডি ও সার্টিফিকেটের ফটোকপি আগামী ১২ নভেম্বর তারিখের মধ্যে এভারকেয়ার হাসপাতাল ঢাকার মেইন গেট এ কর্মরত সিকিউরিটি গার্ডের নিকট জমা দিতে হবে।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/