মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে নজিরবিহীন অভিযানে নেমেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ১০ হাজার ৩৭৪টি অভিযানে বিভিন্ন দেশের ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তা-ই নয়, অবৈধ শ্রমিকদের কাজ দেওয়া ও আশ্রয় দেওয়ার অপরাধে ১ হাজার ৮০০ জনের বেশি মালিককেও নেওয়া হয়েছে আইনের আওতায়। শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চালানো অভিযানে অন্তত ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনের কাগজপত্র পরীক্ষা করে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে সঠিক নথিপত্র না থাকায় ৩৭ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়। মন্ত্রী সাইফুদ্দিন নাসুশন জানিয়েছেন, অভিযান কেবল মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা বিদেশি নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ কর্মীদের আশ্রয় দিচ্ছে, চাকরি দিচ্ছে কিংবা তাদের কম মজুরিতে খাটিয়ে লাভবান হচ্ছে, তাদেরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
মন্ত্রী উল্লেখ করেন, অবৈধ অভিবাসীদের আটক করলেই হবে না। যারা তাদের নিয়োগ, আশ্রয় ও সুবিধা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সরকারের এ কঠোর অবস্থানের প্রভাব পড়েছে মালিকদের ওপরও। চলতি বছরের প্রথম নয় মাসেই ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক।
২০২৩ সালে অবৈধ কর্মী রাখার জন্য মাত্র ৩৪৬ জন নিয়োগকর্তা গ্রেপ্তার হয়েছিলেন, ২০২৪ সালে তা প্রায় ছয় গুণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৯ জনে। এরপর ২০২৫ সালে ২ হাজার ২০২ জন এবং চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসেই ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকে আইনের আওতায় আনা হয়েছে।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবক নিহত 