রুশ তেল আমদানিতে চীন-ভারতের রেকর্ড

রুশ তেল আমদানিতে চীন-ভারতের রেকর্ড
সিটিজেন জার্নাল ডেস্ক

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের যে তীব্র সংকট তৈরি হয়েছে, তা সামাল দিতে ২০২৬ সালে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনছে চীন ও ভারত। জাহাজ চলাচলের তথ্য ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় পাওয়ায় দেশ দুটির জন্য রুশ তেল কেনা এখন বেশ সহজ হয়ে গেছে। পাশাপাশি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেল পরিশোধনাগারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় মস্কো নিজেও পরিশোধনের বদলে সরাসরি অপরিশোধিত তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছে।
জাহাজ চলাচল নজরদারি সংস্থা ভর্টেক্সা অ্যানালিটিক্সের হিসাব বলছে, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ দুটিতে সমুদ্রপথে রাশিয়ার তেল সরবরাহ গড়ে দৈনিক ৩৪ লাখ ব্যারেলে ঠেকেছে। গত বছরের তুলনায় এ পরিমাণ দৈনিক প্রায় ৫ লাখ ৩০ হাজার ব্যারেল বেশি। যুদ্ধের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে যাওয়ায় এবং রুশ বন্দর ব্যবহার করে কাজাখস্তানের তেল রপ্তানি যুক্ত হওয়ায় মস্কোর তেল বিক্রির আয় ফুলে ফেঁপে উঠেছে।
অন্যদিকে, কিয়েভের একের পর এক ড্রোন হামলায় রাশিয়ার প্রায় অর্ধেক তেল পরিশোধন সক্ষমতা অচল হয়ে পড়েছে। ফলে অভ্যন্তরীণভাবে তেল পরিশোধনের বদলে মস্কো বাধ্য হয়ে অপরিশোধিত তেল রপ্তানিতে জোর দিয়েছে। রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের অনুমান, ২০২৬ সালে তাদের তেল রপ্তানি ৬ শতাংশ বেড়ে ২৪ কোটি ৪৭ লাখ মেট্রিক টন বা দৈনিক প্রায় ৪৯ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র রুশ তেলের নিষেধাজ্ঞায় সাময়িক শিথিলতা দেখিয়েছে। এতে ভারত ও চীনের জন্য তেলবাহী জাহাজ ও সরবরাহকারী পাওয়া সহজ হয়েছে। রুশ তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত দুটি সূত্রের হিসাব অনুযায়ী, রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির ৮০ শতাংশেরও বেশি কিনেছে দেশ দুইটি।
চীনের শুল্ক বিভাগের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা চীনে রুশ তেল রপ্তানি ১৭ শতাংশ বেড়ে দৈনিক ২৩ লাখ ৪০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার ৯৬০ কোটি ডলার। মধ্যপ্রাচ্য থেকে তেল আসা কমে যাওয়ায় চীনের সার্বিক আমদানি ১৫ শতাংশ কমলেও, বেইজিংয়ের মোট আমদানির প্রায় চার ভাগের এক ভাগই এসেছে রাশিয়া থেকে। জাহাজ পর্যবেক্ষণ সংস্থা কেপলারের বিশ্লেষক মুইউ শু এ প্রসঙ্গে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনের রুশ অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধির পেছনে জাহাজ চলাচলে কম ঝুঁকি এবং সরবরাহের অধিকতর নির্ভরযোগ্যতাই প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
এদিকে, সমুদ্রপথে রুশ তেলের শীর্ষ ক্রেতা ভারত বছরের শুরুর দিকে মার্কিন শুল্ক বাড়ানোর হুমকিতে আমদানি কিছুটা কমিয়েছিল। তবে নভেম্বরের শুরু পর্যন্ত দেশটির গড় আমদানি আবারও বেড়ে দৈনিক ১৯ লাখ ৯০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। কেপলারের তথ্যমতে, বার্ষিক হিসাবে যা দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেল বেশি। বাণিজ্য সূত্রগুলো বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারতে রুশ তেল আমদানি প্রায় ১০ শতাংশ বেড়ে দৈনিক ১৮ লাখ ৭০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা দেশটির মোট তেল আমদানির প্রায় ৩৮ শতাংশ। ভারতের পরিশোধনাগারগুলোর সূত্র জানিয়েছে, ২০২৬ সালে দেশটিতে রুশ তেল আমদানি গড়ে দৈনিক ১৯ লাখ ব্যারেল হতে পারে। তবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক হলে ২০২৭ সালে ভারতের রুশ তেল কেনার পরিমাণ ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি, এবং তখন মূলত দামের ওপর ভিত্তি করেই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা